বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার প্রায় ৪৯ কোটি টাকা বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিটিআরসি নবম পে-স্কেলের আওতায় আসলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমি কোথাও পৌঁছালে ১২০% দিয়ে পৌঁছাই : কোহলি

অনলাইন ডেস্ক: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৩০০-এর বেশি ওয়ানডে খেলার পরও প্রস্তুতিতে এক চুলও ছাড় দেন না বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ৭টি ছক্কা। এটি ছিল ওয়ানডেতে তার ৫২তম শতক এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম শতক। ১৭ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত।

নিজের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার নিতে এসে কোহলি বলেন, আমি আগেও বলেছি, আমি যদি কোথাও পৌঁছাই তবে আমি ১২০% দিয়ে পৌঁছাবো।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নিয়েছেন অবসর। মাত্র একটি ফরম্যাটে খেললেও তিনি তার প্রস্তুতির দিকে বিশেষ নজর দেন। রাঁচিতে সিরিজের আগে দ্রুত এসে পৌঁছানোর কারণ ব্যাখ্যা করে কোহলি বলেন, আমি এখানকার পরিস্থিতি কিছুটা বুঝতে চেয়েছিলাম, দিনে কয়েকটি এবং সন্ধ্যায় একটি ব্যাটিং সেশন করে নিজের প্রস্তুতি নিশ্চিত করি। ৩৭ বছর বয়স হওয়ায় খেলার আগের দিন ছুটি নিয়ে রিকভারির দিকেও নজর দিতে হয়েছে।

কোহলির কাছে সফলতার মূল চাবিকাঠি শারীরিক পরিশ্রমের চেয়েও বেশি মানসিক তীক্ষ্ণতা। তিনি জানান, খেলার মাঠে নামার আগেই তিনি মনে মনে পুরো ম্যাচটি ভিজ্যুয়ালাইজ করেন।

তিনি বলেন, আমি খেলাটিকে মনে মনে অনেক বেশি ভিজ্যুয়ালাইজ করি। যতক্ষণ আমি নিজেকে ততটা তীব্র, ততটা তীক্ষ্ণ, ফিল্ডার এবং বোলারদের মোকাবিলা করতে দেখি, তখন আমি জানি যে আমি একটি ভালো অবস্থানে আছি এবং আমি এক প্রকার শান্ত হয়ে খেলতে পারি।

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং বর্তমানে ফর্মে থাকার কারণ ব্যাখ্যা করে কোহলি বলেন, আমি প্রতিদিন শারীরিকভাবে কঠোর পরিশ্রম করি, এটি এখন কেবল ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়, এটি আমার জীবন যাপনের পদ্ধতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর