মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

১৫ বছর পর ফের বিজয় হাজারে ট্রফিতে কোহলি

অনলাইন ডেস্ক: / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজের মাঝে ঘরোয়া ক্রিকেটে খেলবেন বিরাট কোহলি। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে মাঠে নামবেন ভারতের ব্যাটিং গ্রেট। সবশেষ তাকে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতায় দেখা গেছে দেড় দশকের বেশি সময় আগে।

ভারতের হয়ে এখন শুধু ওয়ানডেতে খেলেন কোহলি। তাই পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। যেহেতু বিসিসিআইয়ের (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা আছে, তাই আগামী ২৪ ডিসেম্বর আহমেদাবাদে শুরু হতে যাওয়া ভিজায় হাজারে ট্রফিতে দিল্লির প্রতিনিধিত্ব করবেন তিনি। এই আসরে কোহলির খেলার কথা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন দিল্লি ও ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সচিব অশোক শার্মা।

রাঁচিতে গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১ চার ও ৭ ছক্কায় ১২০ বলে ১৩৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি, যা এই সংস্করণে তার ৫২তম সেঞ্চুরি। এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে বুধবার (৩ ডিসেম্বর) ও আগামী শনিবার। বিজয় হাজারে ট্রফি শুরুর আগে তাই কোহলির হাতে যথেষ্ট সময় থাকবে। তবে আসরের প্রাথমিক পর্বে দিল্লির সাত ম্যাচেই তিনি খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ম্যাচগুলো হবে ৮ জানুয়ারি পর্যন্ত। দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি।

এই ধাপে দিল্লি পাঁচটি ম্যাচ খেলবে বেঙ্গালুরুর উপকণ্ঠ আলুরে। বাকি দুটি ম্যাচ তারা খেলবে কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম গ্রাউন্ড এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে। কোহলি সবশেষ দিল্লির হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলেছেন ২০১৩ সালের সেপ্টেম্বরে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। সেখানে অন্য দুটি দল ছিল ভারত নীল ও ভারত লাল দল।

আর সবশেষ বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন তিনি ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি। সার্ভিসেসের বিপক্ষে ওই ম্যাচে ১৫৪ বলে ১৪৮ রানের ইনিংস খেলে দিল্লির জয়ের নায়ক মিঠুন মানহাস এখন বিসিসিআইয়ের সভাপতি। ওই দুটি টুর্নামেন্টেই দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি।

প্রায় ১৬ বছর পর আবার বিজয় হাজারে ট্রফিতে দেখা যাবে তাকে। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ৬৮.২৫ গড় ও ১০৬.০৮ স্ট্রাইক রেটে তার রান ৮১৯। তিনটি ফিফটির পাশে সেঞ্চুরি আছে চারটি। এই বছরের শুরুতে তিনি দিল্লির হয়ে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফিতে ফেরেন ১২ বছর পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর