শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চার বছরে পাকিস্তান টেস্ট দলের ৭ হেড কোচ

অনলাইন ডেস্ক: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তান টেস্ট দলের হেড কোচের পদ যেন মিউজিক্যাল চেয়ার। নতুন করে আজহার মাহমুদকে টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত, কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তা আগেই শেষ করা হলো।

২০২১ সালের পর মাত্র চার বছরে পাকিস্তান টেস্ট দলের সাতজন হেড কোচ বদল করেছে। নতুন কোচ নিয়োগের তৎপরতা এখনও দেখা যায়নি। বর্তমানে পাকিস্তান টেস্ট দলের হেড কোচ খোঁজার প্রক্রিয়া চলছে। এই সময়কালে কোচিং কাঠামোও একাধিকবার পরিবর্তিত হয়েছে; মোহাম্মদ হাফিজ এবং মিকি আর্থার টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত চার বছরে পাকিস্তানের টেস্ট দলে হেডকোচ ছিলেন সাকলেইন মুশতাক, আবদুল রহমান, গ্রান্ট ব্র্যাডবার্ন, মোহাম্মদ হাফিজ, আজহার মাহমুদ, জেসন গিলেসপি ও আকিব জাভেদ।

আজহার মাহমুদ ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে মাত্র একটি টেস্ট সিরিজ নেতৃত্ব দিয়েছেন। ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই সিরিজটি ১-১ ড্র হয়েছিল।

এ নিয়ে তিনি ইএসপিএনকে বলেছেন, ‘পিসিবি আমাকে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দিয়েছিল, আমি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তা পালন করেছি। এখন আমার চুক্তি শেষ হয়েছে, ভবিষ্যতে দলের সাফল্যের জন্য শুভকামনা।’

আজহার মাহমুদের এটি পাকিস্তান দলের দ্বিতীয় দফা কাজ। এর আগে ২০১৬-২০১৯ সালে তিনি মিকি আর্থারের কোচিং স্টাফে বোলিং কোচ ছিলেন। বর্তমানে তিনি আইএলটি২০ লিগের ডেজার্ট ভাইপার্স দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন এবং ধারণা করা হচ্ছে, তিনি আবারও ফ্র্যাঞ্চাইজি ও লিগভিত্তিক ক্রিকেটে কোচিং ভূমিকা গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর