বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ইউএনও’র হস্তক্ষেপে দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ পরিবার পেলো আর্থিক সহায়তা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিরাজগন্জের কাজিপুরে উপজেলা নির্বাহী অফিসার এর হস্তক্ষেপে গত  ১৫ ডিসেম্বর বিকেল ৫টায় উপজেলার পাটাগ্রাম- রোডে  সংঘটিত সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৫ ডিসেম্বর বিকেলে কাজিপুর প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের  প্রতিশ্রুতি অনুযায়ী তার
কার্যালয়ে ট্রাক মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ।  এতে   উভয় পক্ষ থেকে  সম্মতি জ্ঞাপন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষের সম্মতিকে কাজে লাগিয়ে উভয়ই সন্তোষপ্রকাশ করে এ উদ্যোগ কে স্বাগত জানিয়ে মালিক পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করতে রাজি হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান  ও  গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে উভয় পক্ষ খুশি হয়ে সমঝোতা করে। ক্ষতি গ্রস্থ  নিহতের পরিবার উপজেলা গান্ধাইল গ্রামের নিহত চান মিয়ার স্ত্রী সাহেদা খাতুন কে ১ লক্ষ পঞ্চাশ হাজার এবং উপজেলার একই গ্রামের আহত নুর আলমের পুত্র শাকিল মন্ডলকে ৮০ হাজার টাকা প্রদান করে। এ সময় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ট্রাক মালিক আজিজুল ইসলামের পক্ষে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংলরি কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন এই টাকা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এহেন কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ক্ষতি গ্রস্ত পরিবার কে সরকারি সংস্থা,  জেলা প্রশাসক, জেলা  পরিষদ, বিআরটিএ ও দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগে আর্থিক সহায়তা পেতে করণীয় বিষয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। । উল্লেখ যে, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার পাটাগ্ৰাম রোডে এই দুর্ঘটনায়
ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছিলেন।
ঢাকা মেট্রো ট-২৪-১১৯১ ট্রাকটি উপজেলার সিরাজগঞ্জ- কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাটাগ্ৰাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি  অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া (৬৫) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন, এবং ভ্যানের চালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর