বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চার জেলায় আনসার–ভিডিপির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ধারাবাহিক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আনসার–ভিডিপি সদস্য-সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য চার জেলায় বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় আজ শনিবার থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসব ক্যাম্পেইনের মাধ্যমে আনসার–ভিডিপি সদস্য ও তাদের পরিবারবর্গ সরাসরি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

জানা গেছে, শনিবার ক্যাম্পেইনের প্রথম ধাপে বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বগুড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন।

আনসার–ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও আত্মত্যাগের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এসব সদস্য এবং তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করে, যার বাস্তব প্রতিফলন হিসেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এই চিকিৎসাসেবা কর্মসূচির আওতায় চক্ষু ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি দন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে আধুনিক দাঁতের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সাধারণ রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর