মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বিদেশি অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫



রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ৮টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

রবিবার(২৬ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে তল্লাশি চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার ও ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর