বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬



রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৭ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রূপনগর থানার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন– মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও মোছা. কামরুন্নাহার (৫২)।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের ইতোমধ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর