রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জনসাধারণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত পুলিশ: পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬



কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কিশোরগঞ্জ মডেল থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৩ টায় টায় কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের সঙ্গে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,জনসাধারণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত পুলিশ।

তিনি আরও বলেন,গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও একটি শান্তিপূর্ণ,গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণের সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার এলাকার সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,চাঁদাবাজি,দুষ্কৃতকারীদের উৎপাত,অযথা পুলিশি হয়রানি কিংবা অন্য কোনো সমস্যার বিষয়ে খোলামেলা মতামত দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন,কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ,আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর