শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি সিরাজগঞ্জে ফসলি জমিতে নদী পুনর্খননের গুজব, বিএনপির প্রতিবাদ এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালী মহান মে দিবসে সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সুন্দরবন থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে (৪৮) আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। রবিবার (২৬ অক্টোবর) সকালে সুন্দরবনের শিপসা নদীর কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নেভিগেটিং কর্মকর্তা লে. মো. খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, বনদস্যু রাঙ্গা বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা তার দলবল নিয়ে গত ৩১ জুলাই সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই রাঙ্গা বাহিনীর সদস্যদের আটকের অভিযানে নামে কোস্টগার্ড।

তিনি আরও জানান, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর ২ সদস্যকে আটক করে তাদের কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। রবিবার সকাল ৬টার দিকে সুন্দরবনের শিপসা নদীর কালাবগি এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু বাহিনী প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে আসছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত দুটি বন্দুক ও গোলাবারুদসহ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর