শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, আইনমন্ত্রী ও শিল্পীর প্রশংসা কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৭ ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ খান কক্সবাজারে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরান যুদ্ধের এই কয়দিনেই কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে পাকিস্তানকে আটকে দিল বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুলিশের পেছনে জনগণ থাকলেই আইনশৃঙ্খলা নিশ্চিত: পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬



কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে হোসেনপুর থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৩ টায় হোসেনপুর থানা প্রাঙ্গণে থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের সঙ্গে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,পুলিশের পেছনে জনগণ থাকলেই আইনশৃঙ্খলা নিশ্চিত।

তিনি আরও বলেন,গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও একটি শান্তিপূর্ণ,গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণের সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার এলাকার সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,চাঁদাবাজি,দুষ্কৃতকারীদের উৎপাত,অযথা পুলিশি হয়রানি কিংবা অন্য কোনো সমস্যার বিষয়ে খোলামেলা মতামত দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন,কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ,আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর