বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ পুলিশ: পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অষ্টগ্রাম থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াই টায় অষ্টগ্রাম থানা প্রাঙ্গণে থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের সঙ্গে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সর্বদা প্রস্তুত বাংলাদেশ পুলিশ।

তিনি আরও বলেন,গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও একটি শান্তিপূর্ণ,গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণের সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার এলাকার সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,চাঁদাবাজি,দুষ্কৃতকারীদের উৎপাত,অযথা পুলিশি হয়রানি কিংবা অন্য কোনো সমস্যার বিষয়ে খোলামেলা মতামত দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন,কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ,আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. সোহেব খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর