মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অস্বাস্থ্যকর বেকারীর চিত্র ধারণ করায় সাংবাদিক হেনস্তা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারের বেলী ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসে এ ঘটনা ঘটে। জানা যায়, রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় অবস্থিত বেলী ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস বেকারীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে যান সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার আজিজুল ইসলাম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয় এবং সরেজমিন বার্তার সিরাজগঞ্জ প্রতিনিধি মুকুল হোসেন।

সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংবাদিকরা অভিযোগের সত্যতা পান এবং বেকারীর ভেতরের অপরিচ্ছন্ন পরিবেশের ভিডিওচিত্র ধারণ করেন। অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর বেকারীর মালিক সাদ্দাম হোসেন তার প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে এসে সময়ের আলো মাল্টিমিডিয়া (সিরাজগঞ্জ প্রতিনিধি) আজিজুল ইসলামের ওপর চড়াও হন। এ সময় তিনি আজিজুল ইসলামের হাত ধরে টানা-হেঁচড়া করেন এবং তাকে জোরপূর্বক আটকে রাখেন।

ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক আজিজুল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর