রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬



অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,সাইদুল ইসলাম (৩৮), সাইদুর রহমান রাজু (২৫), সুমন পেটকাটা সুমন (২৫),রুবেল (২৮),ইব্রাহিম জাবেদ অনিক (২১), নাজমুল মৃধা (৩৩),হেলাল মৃধার (২৭), রাকিবুল করিম ইমন (১৮), পাপ্পু (২৭), লিটন (৩৫), হীরা (৩০), সালমান হোসেন সজল (২৯), সজীব (২০), হীরা (৩০), আতিক (২৫) ও আব্দুল হান্নান সুমন (৪৬)। এদের মধ্যে দূস্যতা মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, মারামারি মামলায় ১ জন, পরোয়ান ১ জন(পরোয়ানা তামিল ২ টি), বিভিন্ন আইনে ১২ জন।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. মোকিব হাসান মারুফ (২৫), মো. রাশিদুল ইসলাম শাকিল (২৮), মো. সুমন (৪০), মো. রুবেল (৩০) ও মো. ইমতিয়াজ বাবু (৩৯)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল মঙ্গলবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর