রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
অফারের নামে প্রতারণা:উপজাতি বাংলাদেশী নাগরিকের সহায়তায় চাইনিজ নাগরিকের প্রতারণা, মাসে পাচার ২৫০ কোটি ঢাকায় ৭ মাত্রা বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ মিটফোর্ড হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ১ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা রিপন মিয়াসহ গ্রেফতার ২ জিয়ানগরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরিজ বাঁচাতে আজ মাঠে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের হারে ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় আজ একই ভেন্যুতে সিরিজ বাঁচাতে লড়বে স্বাগতিকরা।

কিন্তু মাঠের লড়াইয়ের আগেই নতুন চিন্তা আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ইতোমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সূচি অনুযায়ী আজকের দ্বিতীয় এবং শুক্রবারের শেষ টি-টোয়েন্টি দুটিই বৃষ্টির হুমকিতে।

তবে আশা জাগাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। যার উন্নত ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত বৃষ্টিতেও দ্রুত খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারে।

মাঠের চিন্তা ছাড়াও বাংলাদেশের ভাবনায় আছে নিজেদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে ১৬৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় দল থেমে যায় ১৬ রানে। টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই দায়িত্ব নিতে পারেননি।

পেসার তানজিম হাসান সাকিব ম্যাচ শেষে বলেন, ‘আমরা পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছি। যদি কেউ থিতু হতে পারত, তাহলে চিত্রটা আলাদা হতো। মিডল অর্ডার আরও দায়িত্ব নিলে ম্যাচটা আমাদের দিকেই যেতে পারত।’

অধিনায়ক লিটন দাসও ব্যাটারদের কাঠগড়ায় তোলেন, বিশেষ করে শামীম পাটোয়ারিকে। গুরুত্বপূর্ণ মুহূর্তে মাত্র ১ রানে আউট হন তিনি। এর আগে শেষ ছয় ইনিংসে চারবারই শূন্য রানে ফিরেছেন।

সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। শামীমের বদলে ফিরতে পারেন জাকের আলী, আর পেস বিভাগে তাসকিন আহমেদের জায়গায় দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর