রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
যুদ্ধবিরতির সময়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করেছে ইরান: সেনাবাহিনীর মুখপাত্র এবার বিয়ের আসরেও ‘ভাইকিং রো’তে মাতালেন হালান্ড পুঁজিবাজারে সূচকের পতন জাতীয় পার্টির আয় ২.৬৬ কোটি, খরচ ১.৮৮ কোটি বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল কাজিপুরে সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আবু বক্কর-সম্পাদক শামীম কাদির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

সিরাজগঞ্জের  কাজিপুরে  কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪মে) দুপুর ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর এর  আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের  উপ-পরিচালক কৃষিবিদ  এ,কে, এম মনজুরে মাওলা। এতে সভাপতিত্ব করেন কাজিপুর  উপজেলা নির্বাহী অফিসার  মোস্তাফিজুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা  কৃষি অফিসার  কৃষিবিদ মো.শরিফুল ইসলাম।  উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ এর  সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,  সমবায় অফিসার খালেদুজ্জামান খান, মৎস্য অফিসার হাসান মাহমুদুল হক, পুলিশ উপপরিদর্শক আলী আকবর,  সহকারি শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ প্রমুখ।
 স্মার্ট কৃষি ও পুষ্টিকর ফসল উৎপাদনে পরামর্শ প্রদান করে সেমিনারে  কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এবং বিভিন্ন ফসল আধুনিক  চাষ পদ্ধতি  সম্পর্কে ধারণা প্রদান করা হয়।  কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ দেন। কৃষকদের  উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে পি এফএম কৃষক, নন পিএফএম কৃষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর