সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান বিশ্বকাপে নামার আগে ১০ শর্ত, আসলে কী চাইছে ইরান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার’ কে কুপিয়ে হত্যা তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প অচেনা শত্রুর মুখোমুখি জর্জকুট্টি, নতুন রহস্য নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’ সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মিরপুর টেস্ট: ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান ইউনূসের আমলে মতপ্রকাশে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ ছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে যথাযথ মর্যাদায়  শহিদ বুদ্ধিজীবি   দিবস উদযাপন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে কাজিপুরে যথাযথ মর্যাদায়  শহিদ বুদ্ধিজীবি     দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ১৪ই ডিসেম্বর রবিবার সকালে   উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহিদ  মিনারে শহিদ বুদ্ধিজীবিদের  স্মরণে শ্রদ্ধা নিবেদন পূর্বক   জাতীয়  পতাকা উত্তোলন শেষে সম্মেলন  কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন   কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান । সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সঞ্চালনায় শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম,
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, মহিলা বিষয়ক অফিসার চিত্রারানী সাহা, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার ও কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগন।এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। দেশের বুদ্ধিজীবি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের হত্যা করে।
তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্নোপলব্ধির এই দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।তাদের আত্ম ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।  তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।যারা এ ধরনের হত্যাকান্ড সংঘটিত করেছে তাদের প্রতি ঘৃণা ভরে ধিক্কার জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর