সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, বৈষম্য বিরোধী ছাত্রনেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: / ২৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬



সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরন করেছে আদালত। সে চান্দাইকোনা ইউনিয়নের সিমলা বিশ্বাস পাড়ার রফিক বিশ্বাসের ছেলে।

কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রায়গঞ্জ আমলী আদালতে হাজির হয়ে ফাহিম বিশ্বাসসহ দুইজন জামিন আবেদন করেন।

শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আইভীন আক্তার আবেদন না মঞ্জুর করে ফাহিম বিশ্বাসকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তার সহযোগী মোন্তাসিরকে জামিন দিয়েছেন।

এরআগে রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়ারের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দোকান মালিককে মারধর করা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন আহবায়ক ফাহিম বিশ্বাসসহ ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগেও পুলিশ ঘটনার সাথে জড়িত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর