রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রমজানে যেসব পানীয় রাখতে পারেন ইফতার ও সেহরিতে

অনলাইন ডেস্ক: / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে সঠিক ও স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া খুবই জরুরি। এমন কিছু পানীয় রয়েছে, যা শরীরকে রাখে সতেজ, শক্তি জোগায় এবং রোজায় সুস্থ থাকতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক  ইফতার ও সেহরিতে কিছু স্বাস্থ্যকর পানীয়-

লেবু পানি

ইফতারে এক গ্লাস লেবু পানি শরীরকে দ্রুত সতেজ করে। এতে থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। অতিরিক্ত চিনি এড়িয়ে হালকা লবণ বা মধু ব্যবহার করলে আরও উপকার মেলে।

ডাবের পানি

প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর ডাবের পানি রোজার পর পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এটি শরীর ঠান্ডা রাখে এবং ক্লান্তি কমায়।

দুধ

দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ইফতার বা সেহরিতে এক গ্লাস দুধ উপকারী।

লাচ্ছি 

টক দই দিয়ে তৈরি লাচ্ছি হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে। ভাজাপোড়া খাবারের পর এটি বিশেষভাবে আরাম দেয়।

চিয়া সিড ভেজানো পানি

চিয়া সিড ফাইবারে সমৃদ্ধ। ইফতারে চিয়া ভেজানো পানি পান করলে দীর্ঘ সময় তৃষ্ণা কম লাগে এবং হজম ভালো থাকে।

বেলের শরবত

গরমে বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রমজানে এটি একটি ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর পানীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর