বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতলেতিকো

অনলাইন ডেস্ক: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি

ক্লাব ব্রুজের বিপক্ষে প্রথম লেগে আশা জাগিয়েও মেলেনি জয়। এবার ঘরের মাঠেও পরীক্ষার মুখে পড়ল আতলেতিকো মাদ্রিদ।

তবে দলকে বাঁচাতে জ্বলে উঠলেন আলেকসান্দার সরলথ। তার দুর্দান্ত হ্যাটট্রিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল দিয়েগো সিমেওনের দল, উঠল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়।

প্লে-অফের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ৪-১ ব্যবধানে জিতে ৭-৪ গোলের অগ্রগামিতায় পরের ধাপে উঠল আতলেতিকো। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল।

সরলথের দুর্দান্ত গোলে ম্যাচের শুরুটা দারুণ হয় আতলেতিকোর। ২৩তম মিনিটে গোলরক্ষক ইয়ান ওবলাকের লম্বা শট ধরে, প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডি-বক্সে ঢুকে, আচমকা শটে তার দুই পায়ের ফাঁক দিয়েই বল লক্ষ্যে পাঠান নরওয়ের ফরোয়ার্ড।

প্রথমার্ধে সমানতালে লড়াই করা ক্লাব ব্রুজ ১৩ মিনিট পর গোলটি শোধ করে দেয়। কাছ থেকে হেডে গোলটি করেন একুয়েডরের ডিফেন্ডার হোয়েল ওর্দোনেস। দ্বিতীয়ার্ধেই শুরুতে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড কার্দোসো।

এরপর ৭৬তম মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে অনায়াসে ব্যবধান বাড়ান সরলথ। আর ৮৭তম মিনিটে কাছ থেকে ভলিতে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি শেষ ষোলোর টিকেটও নিশ্চিত করেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।

প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো পাঁচটি, সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি। এর ১০টিই করলেন এই বছরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর