বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস  জয়পুরহাটে লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের আশঙ্কা, বাড়ছে খরচ সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে প্রায় ৭০ বছর বয়সী মালা বেগম নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে| মালা এই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী|

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মালা বেগমের মরদেহ থলিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। মরদেহের ডান কানের নতিতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শরীরে আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তার স্বজন ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না। এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারবে না।

নিহত মালা বেগমের ভাই জয়নাল আবেদীন জানান, তার বোন একা বাড়িতে থাকতেন। তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন। তার বোন পাশ্ববর্তী খাল বিলে মাছ ধরে বিক্রি করতেন। জয়নাল আবেদীন থাকেন ২ কিলোমিটার দূরে বালসাবাড়ী গ্রামে। সকাল বেলা স্থানীয় লোকজন তার বোনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়। আপাততঃ কিভাবে মালা  মারা গেলেন তারা তা বুঝতে পারছেন না বলে পুলিশ ও গণমাধ্যম কর্মীদেরকে জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর