বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীর ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নীলফামারীর ডিমলায় নুর ইসলাম ওরফে কাইয়া(৫০)নামের এক ব্যক্তির গলায় রশি ও মাপলার পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত আফছার আলী ওরফে চাটির ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে চাকদাবাশ গ্রামের বাঁশঝাড়ের পাশে ভুট্টা ক্ষেতে গলায় রশি ও মাপলার পেচানো অবস্থায় নুর ইসলামের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) নিয়াজ মেহেদী ও ডিমলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানা নেন। তাদের ধারনা, কেউ নুর ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারেন। তবে নিহত নুর ইসলাম পরিবারের সাথে মনোমালিন্যর কারনে গত কয়েকদিন ধরে নিজ বাড়িতে ছিলেননা।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, আমরা তদন্ত করছি। মরদেহ ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর