শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে খাদ্যবান্ধব ১৫ বস্তা চাল জব্দ, জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই দক্ষিণপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে তা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির অভিযোগও রয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেন এবং অবৈধভাবে সংরক্ষিত চাল জব্দের নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্ধারিত ডিলার ছাড়া অন্য কারও কাছে মজুদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দ করা চাল সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর