রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

অনলাইন ডেস্ক: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

খালি পেটে খেজুর খেলে শরীরে দ্রুত পুষ্টি ও শক্তি জোগায়। বিশেষ করে সকালে খেজুর খাওয়ার অভ্যাস আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খেজুর ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশে ভরপুর, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটায়।

১. তাৎক্ষণিক শক্তি প্রদান

খেজুরে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি সরবরাহ করে। খালি পেটে খেলে শরীর মুহূর্তেই এনার্জি পায় এবং ক্লান্তি দূর হয়।

২. হজমশক্তি বাড়ায়

খেজুরের ফাইবার খালি পেটে খেলে সহজেই হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

৩. পেটের সমস্যা কমায়

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ খেজুরকে বেশ উপকারী করে তোলে। খালি পেটে খেলে গ্যাস, এসিডিটি ও বদহজম কমতে পারে।

৪. রক্তচাপ নিয়ন্ত্রণ

খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। দিনের শুরুতে এটি খেলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্সও ঠিক থাকে। এছাড়াও খেজুরে আয়রন থাকায় এটি শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। খালি পেটে খেলে শোষণক্ষমতা আরও ভালো হয়।

৫. মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট খালি পেটে খেলে মস্তিষ্ক সতেজ থাকে। মনোযোগ বৃদ্ধি ও স্মৃতিশক্তি উন্নত হতে পারে।

৬. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

খেজুর খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৭. ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি

অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে। খালি পেটে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চুলের গোড়া শক্তিশালী হয়।

তবে যাদের ডায়াবেটিস আছে তাদের পরিমিত পরিমাণে খেজুর খাওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর