বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আইএল টি–টোয়েন্টিতে টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আইএল টি-টোয়েন্টিতে নিজের ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৩ রানের বড় জয়ের ম্যাচে দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এতে টুর্নামেন্টে ৬ ম্যাচে মোস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১।

টুর্নামেন্টে মোস্তাফিজের সমান উইকেট খুজাইমা তানভিরের। শীর্ষে আছেন সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে দুইজনই একটি করে ম্যাচ বেশি খেলেছেন।

৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয় মোস্তাফিজের। সেই ম্যাচে ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ২২ রান খরচায় নেন আরও ২টি উইকেট। তৃতীয় ও চতুর্থ ম্যাচে পান একটি করে। পঞ্চম ম্যাচে নিজেকে ছাড়িয়ে যান। এমআই এমিরেটসের বিপক্ষে নেন ৩টি উইকেট। আজ আবারও প্রথম দুই ম্যাচের স্মৃতি ফিরিয়েছেন।

আজ মোস্তাফিজের প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ। তিনিও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মোট ৩.৩ ওভারে ৩ উইকেট নেন তাসকিন। রান খরচ করেছেন ৪০। দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর